Ads Here

Sunday, February 7, 2021

ঘুম আসেনা? কি করবেন?

ঘুম আসেনা কি করবেন how to sleep early

ঘুম এক অজানা রাজ্য। কেও হয়ত সহজেই এর নাগাল পায়, কেওবা সহজে পায়না। নিচের স্টেপগুলো ফলো করতে পারেন তারা😉 


🔰প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাবেন। আপনার শরীরকে একটি রুটিনে বেধে ফেলার চেষ্টা করুন। 


🔰 সাপ্তাহিক ছুটির দিনেও আপনি একই রুটিন মেনে চলবেন। এতে আপনার দেহ ঘড়ি ঠিক থাকবে। তবে সর্বোচ্চ এক ঘন্টা এদিক ওদিক হতেই পারে। 


🔰 ঘুমের এক ঘন্টা আগে কৃত্তিম আলো যেমন কম্পিউটার, টিভি কিংবা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। এসব আলো আপনার দেহ ঘড়িকে জেগে থাকার সংকেত দেয়। 

🔰 ঘুমের আগে ভারী খাবার না খাওয়াই ভালো। হালকা খাবার ঠিক আছে। রাতের 
খাবার ঘুমানোর কয়েক ঘন্টা আগেই সেরে ফেলুন। 

🔰 মদ, সিগারেট ও অন্যান্য নেশাজাতীয় কিছু্র আভ্যাস থাকলে ত্যাগ করুন। নিকোটিন আর ক্যাফেইন ঘুমে ব্যাঘাত ঘটায়। এক কাপ কফি ৮ ঘন্টা আপনার শরীরে থেকে যায় যা আপনার ঘুম সাবার করে দিতে পারে। 


🔰 প্রতিদিন বাইরে কিছু সময় কাটান যদি সম্ভব হয়, শারীরিক ব্যায়াম করুন। 


🔰 ঘুমানোর জন্য আপনার ঘরকে প্রস্তুত করুন। যেমন- ঘর যেন হয় নিঃশব্দ, অন্ধকার এবং তাপমাত্রা আপনার অনুকূলে থাকে, বিছানার চাদর অবশ্যই পরিস্কার রাখুন। 


🔰 ঘুমের আগে সম্ভব হলে হালকা উষ্ণ পানিতে গোসল করে নিন। 


🔰 আপনার ঘুমের সমস্যা থাকলে দিনের বেলা ঝিমাবেন না। এতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। যেকোন সুস্থ মানুষেরো দিনের বেলা ২০ মিনিটের বেশি ঝিমানো উচিত নয়। শিশুদের ক্ষেত্রে এটা ঠিক আছে। 


🔰 প্রতিদিন হালকা গরম দুধ পানের অভ্যাস করতে পারে। এছাড়া বাদামও ঘুমের সহায়ক ভূমিকা রাখে। 


🔰 মানসিক অশান্তি, কর্মক্ষেত্রে অসুবিধা ও সেই সংক্রান্ত মানসিক চাপ ঘুমের সমস্যার অন্যতম কারণ। এসব সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করুন।

No comments: